অচিন দেশের শুভ্র পরী হঠাৎ এসে বলে,
ফিরে এলাম মনটা ছুঁতে স্বপ্ন দেখার ছলে।
আমার শীতল ভালবাসার যে পেয়েছো স্বাদ,
সেই বুঝেছে হিমেল বুকের কতই আর্তনাদ!
কেমন করে জন্ম আমার কোথায় আমার ঘর,
বুঝিনাত কোথায় থাকি সাত সমুদ্র পর।
হাওয়ায় ভাসি,হাওযায় থাকি
মেঘ বালিকার সাথে,
এখন আমি হাত রেখেছি
তোমার কোমল হাতে।
মুখের পরে পড়ছি ঝরে তোমার রঙিন ঠোঁটে,
আলতো ছোঁয়ার পরশ তবু ভাগ্যে নাহি জোটে।
শুভ্র আমার আসা যাওয়া শুভ্র জীবন ভর,
আমার সে রঙ দাও বিছিয়ে তোমার মনের পর।
শুভ্র যদি হতে পার, দেখবে জগত ময়,
এই দুনিয়ার ভালবাসা মোটেও তুচ্ছ নয়।
বজলুস শহীদ । অটোয়া
শীতের শুভ্র পরী -বজলুস শহীদ
By Ashram |
প্রকাশের তারিখ November 11, 2019 |
দেখা হয়েছে : 1226
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.