জীবন এখন উড়াল দিয়েছে বোধের অরণ্যাঞ্চলে
ফিরবেনা সময় ফেরি করে শশ্মানের পাশে
ফিরবেনা মানুষের ভিরে রকমারি-ডেরায়
ফিরবেনা চুলখোলা তান্ত্রিক সন্ধ্যায়
প্রণয় কুঞ্জবনে-প্রেম-অনুরাগে!
জীবন এখন হৃদয়পোড়া দুরূহ প্রেমের
দূর্বোধ্য পান্ডুলিপি হাতে
নিশঙ্ক আকাশের মতো অনঘ গোধূলীর
উন্নিদ্র রাতের তম্বী শরীরে
শ্বাপদের মহড়া দেয়!
জীবন এখন কোনো এক শরমার্ত ভোরে
লোহিত যৌবনের অতুল পরশ নিয়ে
ক্লান্ত জীবনের বিরান বসত হয়
দগ্ধ শরীর ঝলসানো কবিতায়
বিবর্ণ ছবির নিবার্ক অনুদিত দৃষ্টি নিয়ে
অবশেষে সমর্পিত হয় পাঁজর পোড়ানো বৈহাসিক যৌবনে!
জিল্লুর রহমান প্রামানিক। বাংলাদেশ
জীবন এখন - জিল্লুর রহমান প্রামানিক
By Ashram |
প্রকাশের তারিখ May 2, 2022 |
দেখা হয়েছে : 670
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.