অটোয়া, সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

সবুজ দেশে - খোরশেদ আলম

By Ashram | প্রকাশের তারিখ August 5, 2020 | দেখা হয়েছে : 958
সবুজ দেশে - খোরশেদ আলম

ওই দেখা যায় সবুজ দেশে
লাল রঙ এক ফোটা
গাছ-গাছালির সবুজ ডালে
দুলছে ফুলের বোটা।

মায়ার বাঁধন হয়না শেষ
সুখের বসত ঘর
এমন দেশের তুলনা নেই
হয়না কখনো পর।

দূরের জীবন বিষণ্ণ মন
চোখের পাতায় জল
সোনার নুপুর আঁকছে পায়ে
ঝুমুর-ঝুমুর-মল।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.