সব অপূর্নতা ঝেড়ে ফেলে
পূর্নতার জোয়ারে ভাসিয়ে দিলাম ইচ্ছে ডানার পালক গুলো,
কষ্টের নোনা জল চোখে রেখনা ধরে অনাদীকাল
আঁধারে জমা না চাওয়া স্বপ্ন চির দিনের জন্য ভুলো।
ভুলে যাও
ভুলে যাও সেই অনাকাঙ্খিত জলোচ্ছাসের ভয়াল থাবা
নদীর কূলে খুপড়ির ভিতরে তোমার নেমে আসুক স্বর্গীয় আভা।
দিন রাতি
কেন পুষে রাখ হৃদয়ের গভীরে তৃষ্ণার হাহাকার
দৃষ্টিতে ঝুলে থাকে অনন্ত জীবনের মেছাকার।
দাড়াও উন্নত শিরে ফুলিয়ে বুকের ছাতি
ভাঙনের খেলা শেষ হবে জানি এই সব দিন রাতি।
মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।
সব অপূর্নতা - মুহাঃ হাবিবুর রহমান
By Ashram |
প্রকাশের তারিখ July 5, 2020 |
দেখা হয়েছে : 1068
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.