অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নাহিক প্রেম নাহিক প্রণয়

By Ashram | প্রকাশের তারিখ April 13, 2025 | দেখা হয়েছে : 458
নাহিক প্রেম নাহিক প্রণয়

লি সদা বিষাদ তাড়িত আশাহত 
তাই কাদে নিভৃতে নীরবে বিষন্ন মন
বহে অনিমেষ অনন্ত ধারা 
কোলাহলহীন এ নিরব যাতন।

জীবন নদীর বিক্ষুব্ধ বানে
চলিছে সদা ভাঙ্গাগড়ার প্রমত্ত খেলা 
চলি তাই যাতনা বিভোর 
কখনও গরল কখনও মধুর
সহিয়া রহি সদা সকাল সন্ধা বেলা।

উদাস জীবন অলস প্রহর 
সকলি গরল ভেল শোকের নহর
অনুভবি সদা একি করুণ দহন
নাহিকো সুহাস নাহিকো সুখন
পড়ন্ত বেলা রবির কিরণ 
নাহি আসি ধায় শান্ত পবন। 
কাটে প্রহর নিভৃত কোণে অনন্ত সময়
প্রেম প্রিতী আজি নিরব পরবাসে রয় 
শুষ্ক ধূসর হেরি চারিদিক 
নাহিক প্রেম নাহিক প্রণয়।

অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.