তিনি
খাওয়ার আগে কাশেন তিনি
খাওয়ার পরে হাচ্চি
এই ব্যাপারে কেমন যেন
রহস্যকে পাচ্ছি।
ডায়েট করেন শক্ত তিনি
দুবেলা খান রুটি
মাংস কম আর মৎস্যকে খান
এই ধরে নাও পুঁটি।
রুটি খাওয়ার আগে সারেন
বিরিয়ানী কাচ্চি
বোরহানি তো থাকেই কমন
ডেজার্ট হল লাচ্ছি।
চা-কফিতে আসক্তি নেই
চিনিতে নেই ভক্তি
ক্যাফেইনওলা চকোলেটে
খুঁজেন তিনি শক্তি।
ওজন মাপেন নিয়মিত
মেশিন আছে ঘরে
সেই মেশিনের অবস্থাটা
অল্পতেই নড়বড়ে।
ভাবেন তিনি ওজনটাকে
দমিয়ে দেবেন সত্যি
ডায়েট করে সেই ডায়েটে
রেখেই আনুগত্যি।
জ্ঞানীর ছড়া
তনুদের পাড়াতে আছে মিয়া বক্কর
কারো নেই সে সাহস মারে এসে টক্কর।
আছে তার ডিগ্রি ছটি নয় আটটা
বিষয়টি মোটেও ফানি না তো ঠাট্টা।
সে তো জানে নির্ঘাত কতশত বিদ্যে
ঘুম নেই শুধু চোখে বলে- প্রভু নিদ দে!
রবিবার দুপুরে সাপুড়ের দল এসে
ধরে দুটি সর্প বক্করই যায় হেসে।
বক্করে বলে যায়- আমি চিনি সর্প
দেখাস না কেউ এসে সাপ-জানা দর্প।
সর্প দুটি হলো বিষাক্ত ধরনের
ছোঁবলেই দেখাবে পথ ঠিকই মরণের।
যদু বলে-- বক্কর জাতি চায় জানিতে
কী নামের সাপ দুটি বই হবে আনিতে?
বক্কর কেশে বলে প্রথমটা 'ই'-সাপই
জেনে নাও অন্যটা কী সাপই, কী সাপই!
দৈত্য
হঠাৎ সেদিন ভোরে
আসলো কাশি জোরে
কাশির চোটে আলাদীনের
দৈত্য আসে দোরে!
দৈত্য ভয়ানক
আমি তো ঠকঠক
দৈত্য বলে- তোমার সাথে
করবো কিছু Talk!
ভাবছি করি কী ভাই
দৈত্যরে কই- জি ভাই,
দৈত্য ধরার ওঝা পেলে
দিতাম দারুণ ফি ভাই।
দৈত্য বলে- শোন্
জলদি প্রমাদ গোন্
আমি হলাম বায়ুদূষণ
জীবনে রেড জোন।
রানাকুমার সিংহ। সিলেট
একগুচ্ছ ছড়া - রানাকুমার সিংহ
By Ashram |
প্রকাশের তারিখ December 31, 2020 |
দেখা হয়েছে : 892
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.