অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আবরার -বজলুস শহীদ

By Ashram | প্রকাশের তারিখ October 8, 2019 | দেখা হয়েছে : 1711
আবরার -বজলুস শহীদ

বরার, আবরার
আসে নাকো বারবার,
আসে শুধু একবার।

কথা বলার সেই দেশে 
নেই আর অধিকার,  
প্রতিবাদী শব্দেরা করে শুধু 
হাহাকার! 
সেই কথা বলে গেল আবরার।।

কোথা যাবে, কোন দেশে 
নেই কোনো প্রতিকার!
জননীর কান্না, শুনছে না 
কেউ আর!
শুনে শুধু আবরার।।

মেরেছ আমাকে তুমি
কত জন মারবে?  
কবরের ঘুম ভেংগে  
এই জাতি জাগবে।
নাই পথ পালাবার
বলে গেল আবরার।।

ইতিহাস খুঁজে দেখো 
ফিরে আসে বার বার 
মিথ্যা টিকে নাকো সত্যের জয়কার
বলে গেল আবরার।।

বজলুস শহীদ । অটোয়া 
৭ অক্টোবর, ২০১৯

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.