বন্ধ খাঁচার শৃঙ্খল ভেঙে
উড়ছে পাখি নীল আকাশে
ডানা মেলে ছুটে চলে
ছড়িয়ে দিয়ে খুশির আবেশ
আনন্দ আর হাসি গানে
কিচিরমিচির গান ধরে
মুখরিত হয়ে নেচে উঠে
তাদের দলের দল পতি
নতুন হুকুম রাজ্য জুড়ে
ভাঙতে হবে বন্ধ তালা
মুক্তি পাবে খাঁচায় বন্দী
কোকিল টিয়া ময়না শ্যামা
বন্দী জীবন চায় না তারা
মুক্ত হয়ে উড়তে যে চাই
খেয়াল খুশি নেচে নেচে
নীল আকাশে ভাসতে যে চাই।।
শুভ জিত দত্ত। বাংলাদেশ
মুক্তির আনন্দ - শুভ জিত দত্ত
By Ashram |
প্রকাশের তারিখ December 13, 2022 |
দেখা হয়েছে : 1051
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.