না হয় মেনেই নিলাম
কথা বলা যাবে না স্টেশনে কিংবা সোশাল মিডিয়ায়
তবে কখন
কোন সময়
দু 'কথা বলতে পারি তোমাকে?
ফোনের ওপার থেকে?
না না সে তো বলা যাবে না
কি হবে কথা বলে!
কেন বলবো কথা?
কাঁপা কাঁপা গলায় না মানে বলছিলাম কি...
কি বলতে চাও বলো --
ভালোবাসো আমাকে?
বললাম এভাবে ধমক দিলে কি কিছু বলা যায়!
তুমি একটু মিষ্টি হেসে দিলে
আমি বললাম ভালোবাসতে চাই
তুমি বললে অসম্ভব
কি যোগ্যতা আছে তোমার?
শ্রাবন কয়াল
দক্ষিন ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ
যোগ্যতার প্রশ্ন - শ্রাবন কয়াল
By Ashram |
প্রকাশের তারিখ March 9, 2024 |
দেখা হয়েছে : 355
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.