শীত এসেছে নগর জুড়ে
শীত এসেছে গায়ে,
শীত এসেছে কাপড় নিয়ে
সব মানুষের দ্বারে।
শীত এসেছে কুয়াশা নিয়ে
শিশির ভেজা ঘাসে,
শীত এসেছে উত্তরের সমীরে
অসহায় মানুষের মনে।
শীত এসেছে কৃষকের খেতে
মৌসুমি সব ফসলে,
শীত এসেছে শস্য ফুলের
মৌ মৌ ঘ্রাণে।
শীত এসেছে শীতল পরশে
ভোরের সূর্যের মিষ্টি আলোতে,
শীত এসেছে খেঁজুর রসে
পিঠা পুলির হাড়িতে।
শীত এসেছে গাছের ডালে
বিষন্ন সব ফুলে,
শীত এসেছে কবির মনে
কবে বসন্ত আসবে ফিরে।
আনোয়ার হোসেন মামুন । কুমিল্লা, বাংলাদেশ
শীত এসেছে - আনোয়ার হোসেন মামুন
By Ashram |
প্রকাশের তারিখ January 5, 2020 |
দেখা হয়েছে : 1087
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.