সময় চলে ঘড়ির কাঁটায়,
নদে আসে বান,
হাল-চাষেতে ব্যস্ত কিষান,
মুখে সারি গান!
পুর্নিমাতে ভেসে গেছে,
পুবের পাড়া গাঁয়,
হাস্নাহেনার সুবাস ছড়ায়,
মৃদু-মন্দ বায়!
আসে ফাগুন, লাগে আগুন,
ফুল-পল্লবের দোলা,
নতুন স্বপ্নে বিভোর হয়ে,
দ্বার রাখি তাই খোলা!
আবার ভাঁটার টানে নিভে,
সুখের স্বপন বাতি,
ঝরে পড়ে ফুলেরা সব,
আসে কালো রাতি!
জীবন ভরাই জোয়ার-ভাঁটা,
চলে হরদম,
ভাঁটার সময় অনেক বেশী,
জোয়ার সময় কম!
সুখের লাগি সারাজীবন,
কতই ঘোরাঘুরি,
বৃথাই মরিচিকার পিছে,
সময় নস্ট করি!
ফুল ফুটেনা যেই ফাগুনে,
কোকিল ডাকে না শাঁখে,
লাভ কি খুঁজে, আসবে না যা,
সন্ধ্যা নদীর বাঁকে?
যা আছে তা ভালোই আছে,
নতুন করে দেখ,
আসল সুখটা মনেই থাকে,
সদাই মনে রেখ!
নকল-ভুলে ভরা জীবন -
আসল চেনা দায়,
দিনের ফুল কি ফুটবে আবার,
রাতের দক্ষিন বায়?
জোস্না মিলায় অমাবস্যায়,
গভীর আঁধার বনে,
হারিয়ে গেছে একবার যাহা-
ফিরবে না কোন ক্ষনে!!
এম ডি আজাদ। ঢাকা, বাংলাদেশ
যা হারিয়ে যায় - এম ডি আজাদ
By Ashram |
প্রকাশের তারিখ February 28, 2020 |
দেখা হয়েছে : 965
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.