কিছু কথা না হয় থাক বাকী
কিছু নষ্ট সময় না হয় বয়ে যাক পার ভাঙা বুকের স্রোতে
এক ভুল শিকার করে নিয়ে যায় কতো সুখ
এক পরানে কতবার পড়ে টান
মৃত্যু কি হয় কোন ঋণের পরিশোধ?
কিছুটা পথ না হয় এখনো থাক বাকী
অস্থির সুরঙ্গ পথে হাঁটে পূরণ বোধের কীট
বিপন্ন ঝর্ণার নুপুর করে উৎসের ভুল সন্ধান
তমিস্র রাতের চোখ হেমন্ত শিশিরে হয় নদী
হৃদয়ের ভুল প্যাপিরাসে
এখনো যে আঁকি সেই ছবি
কর্কশ দুপুরের ছায়ায়
মেপে মেপে হয় কিছু বিনিময়
গুনে গুনে ও বুঝে নেয়া যায় কিছু লেনদেন
কৌশুলি সভ্যতায় কিছু ভালোবাসা
পরিমাপে নেয় আর্থিক জৌলুস
এ বুকে তো নয়..
নিক্তির চিহ্ন থাকুক বিচারকের সভায়
ভেঙে ভেঙে কৃষ্ণ আকরের দানায়
জেনেছি এ হৃদয় সাগরেরও অধিক
অনাহুত উচ্ছাসের সিম্ফনিতে ভাঙে
বেদনার তীর, নোনা বালির সৌধে তোলা বাতিঘর
কিছু ভালোবাসা এখনো থাকুক বাকি
এ বনে এখনো যে বৃক্ষ জ্বলে
এ জলে নেই কোন জল
তন্দ্রালু জোছনার মায়ায়
এ হৃদয়ে হৃদয় পোড়ে
এ পাথরে এখনো যে অশ্রু ধারা বয়..!
কিছু বিশ্বাস এখনো থাকুক অটুট
কিছু আশা এখনো থাকুক জেগে
নিরুদ্ধ নিলয়ে যদি ফের কোনদিন
ফিরে আসে সেই তমোহর..!?
ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা
তমোহর – ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ December 6, 2019 |
দেখা হয়েছে : 1329
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.