আমার জানালার পাশে ঔষধি রুজন্ট
তার ছোট্ট ঝোপে বাসা বানিয়েছে
একজোড়া ধূসরছাই রঙা ছোট্ট টুনটুনি
একেবারে নাগালের মধ্যে হাতের কাছে।
ছোট্ট বাসাটি রুজন্ট পাতায়ই পেছানো
কোন বেত সুতা তার কিংবা লোহাপেরেক
কিছু নাই একেবারে সাদাসিধে পাতার ঠোঙা।
টুনটুনি দু'টি জোড়ায় আসে একটি করে আসে
আমার লক্ষ্যে খুব একটা আসেনা
অলক্ষ্যে আসে নীরবে এবং চুপিসারে
আমিও এখন লক্ষেই অলক্ষ্যে থাকি।
একটু দূরে উঠানের ওপাশে থেকে
শব্দ করে লেবু গাছে বসে ছিই্উ টুনটুন
বুঝিনা আমাকে সজাগ না পর্যবেক্ষণ করে।
টুনটুনির বাসায় ছোট্ট দু'টি ছানা আছে
আমি এক একটা সময় কাজে এবং অকাজে
জানালার কিনারে যাই পাশে যাই না তেমন।
ছানা দু'টি বড় হবে উড়েও যাবে কোন একদিন
টুনটুনি দু'টি কি তখন আসবে ফাকা ঠোঙা বাসায়?
পার্থ সারথী চৌধুরী। সিলেট
টুনটুনির বাসা - পার্থ সারথী চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ August 7, 2020 |
দেখা হয়েছে : 947
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.