রূপনারায়ণ বইছিল কলকল
বাউল বাতাসে হচ্ছিল রঙ আঁকা
স্বর্ণসিঁদুর গোধূলি রঙিন ক্ষণে
হঠাৎ হলো তোমার সঙ্গে দেখা।
চোখে চোখে ভাব হয়নি তো বিনিময়
অবুঝ হৃদয় সেই কথা কি জানে?
উদ্বেলিত হচ্ছি বারংবার
উচাটন মন তাকায় পথের পানে।
মুহূর্তগুলোও আনোখা ছন্দে লীন
বিবক্ষিত হৃদয়ের আঁকপাঁক
সঁপেছি এ মন তোমার ঈশিতায়
পথ-সুরভির গন্ধটুকুই থাক।
অফিস ফেরত ভিড় ঠাসাঠাসি বাস
অথবা যখন ভীষণ কাজের চাপ
চেতনা জুড়ে মিষ্টি বিকেলখানি
দূর করে দেয় ক্লান্তির যত ছাপ।
লেপ্টে থাকা ক্ষণগুলি সুধাময়
বাতাস সেদিন বলছিল কানে কথা
সেদিনও ছিল এমনই গোধূলি ক্ষণ
পথের বাঁকে তোমার সঙ্গে দেখা।
তন্ময় পালধী
শংকরপুর, হুগলী
তোমার সঙ্গে দেখা - তন্ময় পালধী
By Ashram |
প্রকাশের তারিখ July 30, 2023 |
দেখা হয়েছে : 727
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.