ব তে বাঁধন হারা
ন যে নগ্ন ছাড়া
ধ তে ধানের সোনালী আবীর মেখে বন্ধু হয়ে উঠা।
বন্ধু,
তুই মনের আড়ষ্টে বাঁধা
বন্ধুত্ব হয় না একা
মনের মিলেই হয় যে গাঁথা।
ভাবের সাথে ভাব না হলে
মনের সাথে মন
বন্ধু কখন হয়েছে বলো
থাকতে হাতে সময়?
ব তে বাঁধন হারা
ন তে নগ্ন ছাড়া
ধ তে ধানের সোনালী আবীর মেখে বন্ধু হয়ে উঠা।
বন্ধু,
তুই মনের আড়ষ্টে বাঁধা
স্বার্থছাড়া ভাল্লাগা
দুঃখ সুখের সারথী হয়ে
পাশাপাশি হাঁটা।
বন্ধু হয়ে বন্ধুর সাথে
ভাব বিনিময় খেলা।
বন্ধু তুই,
মন ভাবনার রথযাত্রা।
ফারজানা ফেরদৌস
ঢাকা, বাংলাদেশ।
মন ভাবনার রথযাত্রা - ফারজানা ফেরদৌস
By Ashram |
প্রকাশের তারিখ July 30, 2020 |
দেখা হয়েছে : 1570
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.