শীতের মাজে ঐ নদীতে,
শোনা যায় অতিথি পাখির গান।
কলরবে মুখরিত-
পেতে দেখো কান।
কুয়াশার বুকে যাচ্ছে,
ময়না শালিক ভেসে।
সবুজ দুর্বা ঘাসে-
শিশির কণা উঠলো ঐ হেসে।
চুপি চুপি উঠেছে,
পূর্বে সূর্যি মামা।
শিতের মাজে চাইছে সবে-
গরম গরম জামা।
শীতের মাজে খেজুর গাছে,
দিয়েছে হাড়ি।
নানান পিঠার গন্ধে মিশা-
গ্রাম বাংলার বাড়ি ।
নুরইসলাম । ময়মনসিংহ
শীতের বেলা - নুরইসলাম
By Ashram |
প্রকাশের তারিখ January 3, 2020 |
দেখা হয়েছে : 1408
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.