অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

শোকতপ্ত - ইমরান মাহফুজ

By Ashram | প্রকাশের তারিখ August 14, 2020 | দেখা হয়েছে : 1156
শোকতপ্ত - ইমরান মাহফুজ

পৃথিবীর বুকে নেমেছিলো শোকের ছায়া
বাংলায় চলেছিল এক নির্মম হত্যাযজ্ঞ 
পনেরোই আগস্ট কাল নিশি
আকাশটা কাঁদছিল বেদনার ঝড়ে
তপ্ত বারুদে জ্বলে পুড়ে ছারখার।
বুলেটে বুলেটে ঝাঁঝালো মিছিল
ঝাঁঝরানো দেহ
বুকের রক্তে রঞ্জিত দেয়াল আর ফ্লোর
আর্তচিৎকারে নিস্তব্ধ দেয়াল
বঙ্গবন্ধুর স'পরিবারের মৃত্যুতে
আমরা বাঙালি শোকাহত!
হারিয়েছি অমূল্য রত্ন
মুক্তির পায়রা দেশবন্ধু
প্রতিবাদী কন্ঠস্বর
প্রভাতের সূর্য
হাজারো মানুষের উষ্ণ আলো
একরাশ শক্তি।
দেখিয়েছে মুক্তি
দমিয়েছে শত্রুর যত
কষ্টে ভরা তার জীবনী
ইতিহাসের পাতায় আজ চোখ বোলানো ব্যাথা।
নানান ছন্দে তার বীরত্ব গাঁথা
অমরত্ব করছে লাভ
সম্মান তার শিখরে আজ
শুনি তার জয় ধ্বনি
বিশ্বের দুয়ারে।
পাষান হৃদয়ে কোমল বৃষ্টি
আমরা মর্মাহত বাঙালি!
শূন্য প্রাণে বাজাই বাঁশি
সুর নাই তাল নাই লঙ্কার কান্ড
হারিয়েছি বাংলার স্রেষ্ট সম্পদ,
সফল রাষ্ট্রনায়ক
শেখ মুজিবুর রহমান
এক নতুন বিশ্ব। 

-ইমরান মাহফুজ

ইমরান মাহফুজ
শিবচর-মাদারীপুর

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.