অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আসবি কি তুই আমার ঘরে -ফরিদ তালুকদার

By Ashram | প্রকাশের তারিখ September 19, 2019 | দেখা হয়েছে : 1239
আসবি কি তুই আমার ঘরে  -ফরিদ তালুকদার

সবি কি তুই আমার ঘরে..?

স্বপ্ন দিয়ে ঘর সাজাবো
তারার সাথে রাত কাটাবো..

আসবি কি তুই আমার ঘরে..?

নিকষ কালো নিঃসীম রাতে
ছুটে যাবো যুগল প্রাণে
সত্য সুন্দর গোসাঁইর হাটে

আসবি কি তুই আমার ঘরে..?

উজান স্রোতে বৈঠা নিব..
উথাল পাথাল ঢেউ ভাঙিবো
অনুরাগের আকুল গাঙে
দেখবো জীবন অস্তরাগে

আসবি কি তুই আমার ঘরে?

উড়াল পাখি দিব ছেড়ে
যেখানে চাস যাবি উড়ে
ভালোবাসার আলতো লাগাম
বুকের খাঁচায় রাখবি পুরে

আসবি কি তুই আমার ঘরে? 

এলোকেশী পাগলী সোনা
ভেংচি কাটা মুখের পাশে
দিনে রাতে দস্যি হাসে..

আলতা রাঙা পায়ের দাগে
হৃদয় আমার ডুকরে কাঁদে
ফাগুন ঝরা রাতের পথে..

আসবি কি তুই আমার ঘরে..?

ফরিদ তালুকদার। টরেন্টো  
সেপ্টেম্বর ১০, ২০১৯

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.