মন ভালো নেই-
ভীষণ দস্যি এ শহরের নাগরিক জীবন ফুটপাথ
অফিসপাড়া থেকে নিষিদ্ধলোকালয়
কিংবা রেললাইনের ধার ঘেষে অসভ্যপল্লির আদিম মানুষগুলো
সবাই ছুটছে সামনে অথবা পিছে,
ছুটছে ঊর্ধ্বশ্বাসে, হায়েনার তাড়া খাওয়া বুনো মোষের মতন।
যে ছেলেটি পাড়ার সবচেয়ে সুন্দর মেয়েটিকে ভালোবাসবে বলে
পড়ন্ত বিকেলে গলির ধারে চিঠি হাতে দাঁড়িয়ে থাকতো-
সেও আজ ছুটছে শেষরাতের ট্রেনে, বিষাক্ত শহর ছেড়ে পালাবে বলে।
চারিদিকে মৃত্যুর মিছিল
বাতাসে ভাসছে বিউগলের করুণ সুর
পরাজিত নিরস্ত্র সৈনিক আমি,
তবু গন্তব্যে যেতে হবে।
মন ভালো নেই-
অযাচিত অতিথিভয়ে ভীত সন্ত্রস্ত জনপদ,
মানুষ ছুটছে-
ছুটছে শেকড়ের খোঁজে
পথ ঘাট পাড়ি দিয়ে নাগরিক জীবন ছেড়ে বহুদূর।
শেখ মোহাম্মদ হাসানূর কবীর । সাভার, ঢাকা
অযাচিত অতিথি - শেখ মোহাম্মদ হাসানূর কবীর
By Ashram |
প্রকাশের তারিখ March 26, 2020 |
দেখা হয়েছে : 1498
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.