অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

একুশ অযুত - অনিকেত মহাপাত্র

By Ashram | প্রকাশের তারিখ October 27, 2020 | দেখা হয়েছে : 915
একুশ অযুত - অনিকেত মহাপাত্র

কুশবার তুমি তরঙ্গ ঠেলে দিয়েছো
আমার দিকে, কেঁপেছে শরীর 
সহনশীলতার অন্তিম সীমায়
দাঁড়িয়ে মেরুদণ্ডেও টান ধরেছে
উত্তাপ সেকি নামেই?
কার শ্বাস, স্বেদ কেড়ে নেবে 
যতটা অর্জন কিংবা মোচনের
সুপবন, হাতে হাতে গুঁজে দিও
পরোয়ানা রিংয়ে দাঁড়ানোর
আত্মজনের মুখোমুখি
হত্যা করতে নয়তো 
হত হতে, নিশ্চিত একটি
একুশে ঠেলেছো তুমি
আকাশের যত বর্ম কেড়ে নিয়ে
কৃষ্ণ গহবরে নির্বাক হতে
তবুও জেগেছে স্বর
নির্ঘন্ট শুধু জন্ম নিতে
হাজার একুশ, অযুত অযুত
ধীর কিংবা উন্মাদ.....

অনিকেত মহাপাত্র
কলকাতা, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.