একটি শব্দ, চোখে অস্পষ্ট;
বায়বীয় পথে যাত্রা সুনির্দিষ্ট।
নামানো আঘাত, যেন বজ্রপাত!
চির বহমান ধারাপাত।
একটি শব্দ, বলা অস্ফুট;
বায়বীয় পথে যাত্রা উৎকৃষ্ট।
হাসাল জগত, যেন গোলাপ প্রস্ফুটিত;
আশৈশব জাগরিত।
একটি শব্দ, নিরর্থক তত;
সংখ্যাগরিষ্ঠ বোঝে না যত।
কাঁদে শুধু সাধুসন্ত;
যাত্রা তাদের বিলম্বিত।
একটি শব্দ শোনা গেল;
বুকে এসে বিঁধিলে,
ফিরে এলো মায়ের আঁচলে,
শব্দের ভান্ডার আর্তনাদের কবলে।
সুমন্ত দে
জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গ
বিধ্বস্ত - সুমন্ত দে
By Ashram |
প্রকাশের তারিখ February 21, 2024 |
দেখা হয়েছে : 395
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.