বৃক্ষশাখা পরে কাঁদে এক ক্ষুদ্র বিহঙ্গ
দুর্দশ মনে একাকি নির্জনে,
না পেয়ে রূপ বড়ই অচেনা আজ
সকলের তরে, ক্লেশ জাগে তাই মনে।
হায় রে কপাল ! শুধুই আকাল…
অসার জনম লয়ে বাঁচে ভয়ে ভয়ে,
স্বতন্ত্র জীবনধারা, হয়েছে দিশাহারা
মন্দের মাঝে উৎকৃষ্ট টুকু চেয়ে।
ময়ূর ময়ূরীর কত সৌভাগ্য
নিয়তি তাদের দিয়েছে অপরূপ সৌন্দর্যের বাহার
বিচ্যুত পালক যার মুকুটের অলঙ্কার,
সমাদরে জীবন কাটে, জোটে উপহার।
কাকাতুয়া, ময়না, কেউ সুশ্রী, কেউ সুকন্ঠী
তাই তারা কখনো কারোর হয় না অচেনা ,
নাম না জানা পাখিগুলো সব দুরদৃষ্ট তাই
দূরে চলে যায়, অবহেলায়, অচেনায়…অজানায়।
সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
নাম না জানা পাখি - সিদ্ধেশ্বর হাটুই
By Ashram |
প্রকাশের তারিখ March 7, 2024 |
দেখা হয়েছে : 1029
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.