হয়তো নিজেকে ভাবি না
তোমার সমকক্ষ
একটু আড়াল থেকে হলেও
প্রিয় মানুষটি হয়ে থেকো
কখনো মনের ভুলেও কাছেই
গিয়ে আমি দাঁড়াবো না
শুধু দূর থেকে দেখবো তোমায়
যদি কখনো সুযোগ হয়
প্রকাশ করতে যত বাধা বিপত্তি
তাই অপ্রকাশিত হয়ে থাক না
শুনেছি কাছাকাছি হলেই নাকি
কত মধুর সম্পর্ক ভেঙে যেতে
তবে এই ভালো আমার মাঝে
তোমার অস্তিত্ব থাকুক চিরকাল
শুধু কল্পনাকে বেছে নেব
দুজনের সঙ্গী করে।।
শুভ জিত দত্ত। বাংলাদেশ
ভালোথাক সম্পর্ক -শুভ জিত দত্ত
By Ashram |
প্রকাশের তারিখ August 27, 2021 |
দেখা হয়েছে : 1206
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.