অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

বন্দর - রঞ্জনা রায়

By Ashram | প্রকাশের তারিখ September 18, 2020 | দেখা হয়েছে : 1001
বন্দর - রঞ্জনা রায়

ক নতুন বন্দরের স্বপ্নমায়ায় ভেসেছিল সে
নাবিকের তৃষ্ণায় উন্মুখ বৃষ্টিবিন্দুরা ঝরেছিল–
ইমনের তানে, আলাপে, উচ্ছ্বাসে নদী হাসে
ঝড়ের উত্তাপে রাতপাখি নীড় খুঁজেছিল।

পণ্যের রঙচঙে রূপকথা দুহাতে জড়াতে চায়
নাবিকের উপোসি চেতনার বিষাদ শরীর
নাবিক জাগে, নাবিক ঘুমায়, পণ্যের মৃতদেহে
জমা হয় বিলাসের গন্ধমাখা কাগজের ফুল।

এভাবে কেটে যায় দিন মাস অনেক বছর
আসে ক্রান্তিকাল ঘন গভীর শ্রাবনে,
নাবিকের সূর্যমুখী জন্মচেতনা খুঁজে নেয়
এক আলোকিত বৃষ্টি শুদ্ধ বন্দর... 

রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.