অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আকাশটা যদি আয়না হতো - কৃষ্ণা চক্রবর্তী

By Ashram | প্রকাশের তারিখ November 29, 2020 | দেখা হয়েছে : 835
আকাশটা যদি আয়না হতো - কৃষ্ণা চক্রবর্তী

ঠাৎ যখন মনে পড়ে তোর কথা, একলা বাঁধি চুল,
শিশির ভেজা পায়ে আলতা,টুকটুকে লাল ফুল,
একগাল হাসি মুখে সবার মাঝে তোর ঈশারা, 
মনে পড়লে আজো কেমন রোমাঞ্চিত হই।

রোজ সকালে ঘুম ভাঙাতাম, হালকা শীতের চাদর হতাম, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিতাম, সোহাগ ভরা আদর দিতাম, তোর প্রেমেতে নষ্ট হতাম, 
স্বপ্ন ছিল হৃদয় পুরের উপন্যাসের নায়িকা হতাম।

শেষ কবে দেখেছি  আজ আর মনে পড়ে না,
স্মৃতি গুলো কিন্তু স্পষ্ট, খনখনানি চুড়ির আওয়াজ এখনো ডাকে বৈকি,  তাই মেলায় আর যাওয়া হয়না, 
আজো কি বসে সেই শ্যামনগরে মুলোজোড়ের মেলা ?

হঠাৎ করেই মেঘ ঘনানো, তুইটা কেমন বদলে গেল, তোর ছায়াটা রয়েই গেল, আঠাশ বছর গড়িয়ে গেল,
টুকরো হওয়া স্বপ্নগুলো কুড়িয়ে বেড়াই আঁচল ভরে।
তোকে খুঁজে বেড়াই মনের মাঝে।

আকাশটা যদি আয়না হতো, জলছবি টা ফুটে উঠতো, একনজরে দেখে নিতাম, তোর সাজানো নীড়ের তুলসি তলায় হাট বসেছে চাঁদের আলোর,
খুশির মেজাজ মালির ঘরে, আমি টা শুধু হারিয়ে গেল।

কৃষ্ণা চক্রবর্তী
ঝাড়খণ্ড, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.