অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ঠিকানা - দেওয়ান সেলিম চৌধুরী

By Ashram | প্রকাশের তারিখ December 7, 2024 | দেখা হয়েছে : 821
ঠিকানা - দেওয়ান সেলিম চৌধুরী

কেন জানিনা নিজের ঠিকানা
     এত মধুর হয়?
পেরিয়ে আসা কত প্রান্তর
     কত লোকালয়,
কত অট্টালিকা অথবা প্রাসাদ
      কিছুই কাড়েনা মন 
টেনে নিয়ে আসে, জীর্ণ কুঠিরখানি
       শান্তির নিকেতন।
মৃত্যুর আগেও ঘুরে ঘুরে দেখা 
      ঘরখানি বার বার
আনন্দ বেদনায় কতটা সময়
       করিয়াছে হেথা পাড়।
মাটির মেঝেতে, মাদুর বিছায়ে
       বাপ বেটা আর মেয়ে,
মনে হতো আছে শ্রেষ্ঠ স্বর্গে
       তাদের আদর পেয়ে।
আজ বড় হয়ে তারা, সব গেছে চলে
       যার যার সংসার।
এখানে শুধু একা পড়ে থাকা
       কোথাও নেই যাবার।
সন্তানের চেয়েও বড় করে ডাকে
      ঠিকানা বার বার।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.