এক দুপুরের বৃষ্টি ভেজা আবোল তাবোল পাগলামিটা
আর আসে না, আর আসে না…
এক দুপুরের বৃষ্টি ভেজা পাগলামিটা
এই বেলাতে স্মৃতির নেশায় অনেক দূরে একলা হাঁটে…
আর আসে না, আর আসে না…
বুকের ভিতর একলা উঠোন
তোমার মায়ার স্মৃতি মেখে, এক পৃথিবী কষ্ট পোহায়
এক পৃথিবী ভালোবাসা, গ্রাস করে নীল বেদনায়…
ফাগুন হাওয়ার মাতাল দিনে
আর জাগে না, আর জাগে না…
পাগলামিটা, আর আসে না…!
তোমার বুকের আগুন খুঁড়ে
খাম খেয়ালী যখন তখন, উছল প্রাণের প্রলয় মাতম
সিক্ত ঘামে খোয়া হৃদয়…
প্রেম যমুনায় আর ভাসে না, আর ভাসে না…
পাগলামিটা, আর আসে না…!
হিজল বনে একলা দুপুর
একলা দুপুর প্রহর গুণে…
ঘুঘুর ডাকে সারা বেলায় কেবল কাঁদে
কেবল কাঁদে সাত জনমের বিষণ্ণ সুর…
তীব্র দহন বুকের পাড়ায়
কেউ দেখে না কেউ দেখে না…
পাগলামিটা, আর আসে না…
ঘরের কোণে ফুলদানীটা
ভোর সকালে আর সাজে না
রক্ত জবা ঝাড়ের নীচে, বিষণ্ণ এক সন্ধ্যা নামে
আমার ঘরে আঁধার রেখে, আকাশ পাড়ে পিদিম জ্বলে
এক জীবনে আগলে রেখে
এখন তুমি কোথায় থাকো…!?
এখনো কি পায়ের পাতায়
সেই বৃষ্টি নুপুর তেমনি বাজে…?
খবর দিও… খবর দিও…!!
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
খবর দিও - ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ November 6, 2020 |
দেখা হয়েছে : 914
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.