অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

নববর্ষ - বজলুস শহীদ

By Ashram | প্রকাশের তারিখ April 16, 2019 | দেখা হয়েছে : 1174
নববর্ষ - বজলুস শহীদ

ছর শেষে বছর আসে
এইত নিতুই খেলা
এই খেলাতে চলছে জীবন
চলছে প্রাণের মেলা।।

সেই মেলাতে দিচ্ছে হানা
বেনিয়াদের হাত
প্রাণের মেলা যায় হারিয়ে
নামছে আঁধার রাত।।

এখন মোদের মন ভরে না
গ্রাম্য মেলা দেখে,
মাটির পুতুল কেউ কিনে না
আড়ং মেলা থেকে।
আড়ং এখন গ্রামেত নয়,
শহর অট্টালিকা
চার পয়সা আর চলেনা,
লাগে লক্ষ টাকা।।

কেউ কিনে না হলদে পাখি
ঠনাক, ঠনাক গাড়ি,
বেলুন বাঁশি আর বাজেনা
চায়না রঙিন হাঁড়ি।
কাগজ ফুলের টোপর কবে
হারিয়ে গেছে ভাই
সোনার মুকুট দাও বানিয়ে
আর কিছু না চাই।।

বুকের মাঝে দহন বাড়ে
গয়না বাড়ে যত,
বছর পরে বছর ঘুরে
যায়না বুকের ক্ষত!!

বজলুস শহীদ
অটোয়া, ১লা বৈশাখ, ১৪২৬

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.