অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সময়ের অপেক্ষায় - বাসব রায়

By Ashram | প্রকাশের তারিখ June 29, 2021 | দেখা হয়েছে : 992
সময়ের অপেক্ষায় - বাসব রায়

বৃষ্টি যেন তার ছন্দ ফেলেছে হারিয়ে 
ভাবনাগুলো একসাথে নির্বিকার দাঁড়িয়ে 
প্রেমের কদম হারিয়েছে বৃষ্টি  
থমকে দাঁড়িয়েছে দেখো মহাসৃষ্টি 
শাপলারা তাই ঘোলাটে জলে যাচিয়ে 
সময়কে বলে, সব ভুলে দাও বাঁচিয়ে ৷ 

মনগুলো সব হয়ে গেছে চুরি কে জানে 
দিনগুলো শুধু চেয়ে আছে গোধূলির পানে 
মৃত উৎসবে নেই বেঁচে নেই কেউ 
সৈকতে আসে একের পর এক ঢেউ 
ভুলে করে ফেলি ভুলের স্বরলিপি গানে 
বিরহ এসে শোনায় অন্তরা কানে কানে ৷ 

যুগের ব্যবধানে যুগ পেরিয়েছে বারবার 
দুর্ভাবনার দুঃসহ রাত পুড়ে হোক ছারখার ৷ 

বাসব রায়। বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.