অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মরীচিকার কাহিনীতে - শাহ্‌ বাহাউদ্দীন(শিশির)

By Ashram | প্রকাশের তারিখ July 31, 2018 | দেখা হয়েছে : 2249
মরীচিকার কাহিনীতে - শাহ্‌ বাহাউদ্দীন(শিশির)

খনো তুমি বর্ষার অবিরাম ধারে নির্জনে,
কখনো তুমি শ্যামল হেমন্তের শান্ত প্রাঙ্গনে,
কখনোবা শরতের সাদা মেঘমালা পাড়ে,
কে গো তুমি সুন্দরী, এলে এই বসন্ত ভূষণে?

প্রচণ্ড রোদে অথবা নরম বৃষ্টিতে ভেসে ভেসে, 
কখনো কি পেরেছো ধরতে তাঁরে মেখোলাতে ? 
কত না লেখনি লিখেছিলে নেচে যুগের তালে,
মনে কি পড়েছে তাঁরে, ধূষর মলিন আবরণে?

তারাভরা রাতে কিংবা জোনাকির আলোয়,
গেয়েছো কোন গান শুধুই রোদেলাকে নিয়ে?
মধুকর ওড়ে ফুলে ফুলে আবির মাখা কাননে,
ফিরে চেয়েছো কি তাঁরে মনের সব বাঁধন খুলে? 

কত না খুঁজেছি তাঁরে, প্রকৃতির স্নিগ্ধ আহবানে,
মিছে আশে যদি পাই তাঁরে অজানা নিরাকারে। 
যদি মিলে তাঁর দেখা একাকী অসময়ে সরোবরে, 
পারবো কি চিনতে তাঁরে মরীচিকার কাহিনীতে?

শাহ্‌ বাহাউদ্দীন(শিশির)
জুলাই ১৮, ২০১৮ইং
অটোয়া, কানাডা।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.