ছটফটে দিয়ারানি হেসে হেসে কয়
এ-ঘর ও-ঘর ঘুরি কেন এত ভয়?
ধরবো না তো কলম, নেব না তো খাতা
কী সব লিখছ তুমি হিজিবিজি যা তা!
আমি বুঝি কেন তুমি লেখ ঘরে বসে
জান যদি বল দেখি তারা কেন খসে?
একটা লজেন্স দেব বল দেখি আগে
ঘোড়া কিসে মরে বল, সে কি ঘোর রাগে?
আগেভাগে জেনে রাখ এই সব প্রশ্ন
পালানো হবে না দাদা বলে হরেকৃষ্ণ
উত্তর না পেলে মমা কান মলে দেবে
বাঁচাতে পারি তোমায় কোলে নাও ভেবে।
রণজিৎ সরকার। মুর্শিদাবাদ
দিয়ারানি - রণজিৎ সরকার
By Ashram |
প্রকাশের তারিখ June 20, 2020 |
দেখা হয়েছে : 903
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.