নন্দীগ্রামের জয়
তোমার আমার একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম,
শহীদ স্মরণে একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম।
রক্ত ছুঁয়ে শপথ করেছি
রেখেছি আগুনে হাত,
শহীদ স্মরণে মিছিলে জীবন
কাটে নন্দীগ্রামে রাত।
হাফিজ আয়েশা পলাশ চামেলি
একসাথে মাঠে যায়,
কৃষি শিল্পে খুশির হাওয়া
নন্দীগ্রাম ফিরে পায়।
শত শহীদের অম্লান স্মৃতি
বুকের মধ্যে রয়,
অসুখ সারবে শান্তি ফিরবে
জয় নন্দীগ্রামের জয়।
রুটি ও শান্তির জন্য
আগুনে পুড়ছে গাছ গাছালি
আগুন নিভিয়ে দাও,
বৃষ্টির জলে বারুদের গন্ধ ভাসে
ঈশাণ কোণে মেঘ,ঝড়ের অপেক্ষা...
আশা আকাঙ্ক্ষার সূত্র আগুনে পুড়ছে
শান্তি-জলের বন্যায় প্লাবিত হোক হৃদয়,
শিমুল পলাশের শাখায় শাখায় অনুরাগ
এসো প্রার্থনা করি রুটি ও শান্তির জন্য।
মহীতোষ গায়েন
অধ্যাপক,
সিটি কলেজ,
কলকাতা
মহীতোষ গায়েন এর দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ March 22, 2021 |
দেখা হয়েছে : 1032
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.