মধ্যরাতের পদ্যরা অন্ধ গলিতে গন্ধ বিলোয়
বিলাসী দালানের বিষবৃক্ষ থোকে নেমে
নগ্ন শহর হিজরা ল্যাম্পপোস্টের নিচে
আদিম খেলায় মত্ত কালো মশারীর শরীরে
রাত আর আঁধারের কাজল চোখ
ফোস্কা পড়া কুকুরীর কুমারী নিতম্ব
নিস্তব্ধ মেধাবী শহর তৃপ্তি খুঁজে সঙ্গমে
অবিভক্ত তথাকথিত বুদ্ধিজীবীর
নষ্ট প্রণয়ের বেলকনিতে!
শিক্ষিত সারমেয় মধ্যরাতে কালো সানগ্লাস,
দামী পারফিউম গায়ে গলির ভেতর দীপ্ত পায়ে
হারিয়ে যায় যুবতী জোছনার ডেরায়
উজাল শহরে আজ মাতাল রোদও গিলে খায়
যৈবতী কালো কাকের শরীর
এশহর আজ আর দেখে না
রাতের জঠর থেকে নিঃশব্দে স্তনিত দুঃখ-ক্লান্ত
রক্তের ধারা ; দেখেনা নির্বাচিত পুরোহিত
এই বিপন্ন শহরে আজো ঝরে-না ফোটা ভোরের আলোয় ধর্ষিত শিশিরের কান্না!
মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ
শিশিরের কান্না - মুতাকাব্বির মাসুদ
By Ashram |
প্রকাশের তারিখ January 29, 2020 |
দেখা হয়েছে : 1031
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.