উড়িয়ে ধূলো পথের 'পরে
ছুটছে গরুর গাড়ি!
সেদিন কি আর পাব ফিরে
উঠোন কোঠা বাড়ি!!
হারিয়ে গেছে ঘোড়ার গাড়ি
বিয়ের পালকি ঢেঁকি!
হারিয়ে গেছে আসল যত
এখন সবই মেকি!!
হারিয়ে গেছে কাঁথা সেলাই
পৌষের পিঠে পুলি!
হারিয়ে গেছে ছোট বেলার
সেই খেলা ডাংগুলি!!
হারিয়ে গেছে বোলান ভাদু
টুসু ভাঁজোর গান!
হারিয়ে গেছে অনেক কিছু
প্রাণ করে আনচান!!
হারিয়ে গেছে মার্বেল আর
কত নানান খেলা!
হারিয়ে গেছে চু কিৎ কিৎ
নাই সে ছেলেবেলা!!
- গৌর গোপাল পাল
হারিয়ে গেছে - গৌর গোপাল পাল
By Ashram |
প্রকাশের তারিখ July 5, 2020 |
দেখা হয়েছে : 902
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.