আলোগুলো জ্বালিয়ে রাখো-
ক্ষতিকর পোকাগুলো ধ্বংস হবে,
মরণকূপে ঝাঁপ দিয়ে!
আলো নিভিও না!
ঝরাপাতা ফেলে দিও না-
ওদের মর্মরধ্বনি শুনে,
প্রকৃতির ভাষা বোঝা যাবে!
ওরা থাকুক পথে, প্রান্তরে, উঠোনে.....!
মিছিলটা আটকে দিও না -
ওদের শ্লোগান চলুক,
শাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে!
মিছিল এগিয়ে চলুক দৃপ্ত ভঙ্গিমায়!
বিশ্বজিৎ কর
বোড়াল কলকাতা
পশ্চিমবঙ্গ, ভারত
আলো জ্বলুক! - বিশ্বজিৎ কর
By Ashram |
প্রকাশের তারিখ December 23, 2020 |
দেখা হয়েছে : 699
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.