দেশে দেশে ঘরে ঘরে মানুষ বন্দী,
দেশে দেশে ঘরে ঘরে শুধু মানুষ বন্দী,
যুদ্ধ বিনা, অস্ত্র বিনা,
কোন পরিকল্পনা ছাড়া
কোন অভিযোগ নেই
কোন দোষারোপ নেই
কোন প্রতিযোগিতা নেই
আজ সিরিয়ায় বোমা ফেলছে না কেউ
নিষ্পাপ শিশুদের হত্যা করছে না কেউ
ফিলিস্তিনি বাড়ি ঘর পুড়ে ছাইভস্ম হচ্ছে না
পাকিস্তান আর ভারতের কাশ্মীর সিমান্ত উত্তাল হচ্ছেনা
মহাসাগরের বুকে জীবনের ঝুঁকি নিয়ে কেউ পাড়ি দিচ্ছে না উন্নত দেশে
মাউনট এভারেস্ট, সাঁতারে চ্যানেল জয়, সংবাদ ছাপা হচ্ছে না
পৃথিবীর পেট ছিড়ে মক্কা-মদিনা এসে ভীড় জমছে না
আজ দেশে দেশে ঘরে মানুষ বন্দী
শুধুই মানুষ!
ঈশ্বর, ভগবান, প্রভু এখন পাখিদের সংগে,
পাখিদের কোন দেশ নেই
ঈশ্বর, ভগবান, প্রভু এখন এখন জলের সংগে,
জলের কোন রং নেই
ঈশ্বর, ভগবান, প্রভু এখন আকাশের সঙে,
আকাশের কোন সীমানা নেই
মানুষ তেল, গ্যাস, অস্ত্র, ক্ষমতার ঈশ্বর হতে চেয়েছিল ,
কাটাতার, সীমান্ত, যুদ্ধজাহাজ, রকেট
সাত তারকা হোটেল ছেড়ে চার দেয়ালেই বন্দী,
দেশে দেশে ঘরে ঘরে ঘরে মানুষ বন্দী
দেশে দেশে ঘরে ঘরে শুধু মানুষ বন্দী
ঈশ্বর, ভগবান, প্রভু আজ
মসজিদ মন্দির, গির্জা ছেড়ে স্বয়ং
বিজ্ঞানে, গবেষনাগারে,
ডাক্তারখানায় স্বাস্থ্যকর্মীরূপে,
ঘরে ঘরে মানুষ ঘুমায়,
জাগেন ঈশ্বর মানবিকরূপে।
আজ অদৃশ্য যুদ্ধে জিমমী বিশ্ব
গুলি নেই, রক্তারক্তি নেই, বোমা নেই
নেই জীবন পথে কোন কলরব
যেখানে মানুষ সেখানেই সব।
লাশের মিছিল দীর্ঘ হলে
মানুষ বলে ঈশ্বর! হায় ঈশ্বর কোথায়?
মানুষের অক্ষমতা, অজ্ঞতায় দেয়ালে পিঠ এলে
ঈশ্বর, ভগবান, প্রভূতেই ঠাঁই!
শামীমা কালাম।
গৃহবন্দীর জবানবন্দী - শামীমা কালাম
By Ashram |
প্রকাশের তারিখ April 16, 2020 |
দেখা হয়েছে : 1191
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.