কিতাবে বহুল কির্তীত তুমি, হে শক্তিবান,
মানুষের মঙ্গল ভেবে, ধর্ম্ম পাঠালে চারখান।
একেক ধর্ম্মের একেক রং, রাজা কিন্তু সমান।
সবার কাছে রাজা সত্য, সত্য রাজার মান।
সবাই বলে আমরা সত্য, সত্য তাহার দান।
অনেক দিন পরে পেলাম, সত্যের সন্ধান।
তাই সত্যের লাগি অমূল্য প্রান করিতেছে কোরবান।
মানুষ যাহাকে সত্য ভাবিয়া, প্রার্থনায় বিরাজমান,
তুমি তাহাকে অমৃত ভাবি, কেন করো নাই পান?
কেন শুধু সত্য খোঁজ, মিথ্যার কি নেই দাম?
মানুষতো তোমাকেই ডাকে, দিয়ে ভিন্ন নাম।
এতগুলো ধর্ম্ম এনে করিলে সর্বনাশ,
তোমার কি হয়না মনে, তুমিই হয়েগেছ তুরুপের তাস।
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা।।
একি সর্বনাশ - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ March 28, 2020 |
দেখা হয়েছে : 1735
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.