অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

কলম - রিকি ঘোষ

By Ashram | প্রকাশের তারিখ July 11, 2020 | দেখা হয়েছে : 1577
কলম - রিকি ঘোষ

লম আমার কথা বলে
সে বাক্ স্বাধীনতা করেছে অর্জন,
অন্যায় প্রতিবাদে জেগে উঠে
ক্ষমতার প্রাঙ্গণকে করতে চায় তর্জন।

তবুও কেন বেঁচে রয়েছি পরাধীনতায়?
কেনই বা রয়েছি অন্যায়ে কারারুদ্ধ?
কলম যে এখন হয়েছে ক্লান্ত
তারে করেছে প্রভাব শেকলবদ্ধ।

উষ্ণ তপ্ত লাল রঙে
রঞ্জিত হয়েছে স্বাধীনতার হজ্র পৃষ্টা,
কলম আমার দেখেছে সমাজ
মেটাতে ব্যাস্ত ঐশ্বর্যের তেষ্টা।

অভিশপ্ত বেড়াজালে ঘেরা
উঠোনের মাঝে আমি দাঁড়িয়ে,
খুঁজে চলেছি আমার কলমকে
পরাধীনতার দু হাত বাড়িয়ে।

পরন্ত বিকেলের রক্তিম আলোয়
যখন সূর্য তার অস্তের পথে,
কলম আমায় প্রশ্ন করল
আমি কী কখনও চড়ব স্বাধীনতার রথে?

রিকি ঘোষ
নাগরাকাটা, জলপাইগুড়ি,
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.