অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শর্তহীন অধিকার - অলক বিশ্বাস

By Ashram | প্রকাশের তারিখ June 4, 2020 | দেখা হয়েছে : 858
শর্তহীন অধিকার - অলক বিশ্বাস

ছুঁয়েছে বিদ্যুৎ ঝলক
শর্তহীন অধিকারে রোদ্রছায়া ছায়ারোদে
প্রসারিত হাত উত্তরমুখি; 
যখন কলকাতা ছুটে চলে ট্রেন 
বিপরীতে হয়ে ওঠো ঈঙ্গিতময় বেশ
প্রতিটি মুহূর্ত এইভাবে আঁকা হয় চোখের কাজলে
বাতাসেরা গান হয়ে গেলে বুঝি কতটা ঝুঁকেছি!

এই অমূল্য বাঁক নিতে গিয়ে ছাদের রেলিং-এ মুদ্রাময়
কী ভীষণ আভায় স্থির দেখেছি চৈত্রমাস
নিভে যাওয়া অসম্ভব এই কলতান
উঁকি দিয়ে যাওয়া ভঙ্গিমার কোলাজ বৈশাখে।

বসবাস তেপান্তরে, ছোট ছোট পাহাড়ি গ্রাম
গরিব মানুষেরা রোজ হেঁটে যায় শহর নির্মাণে
এদিকে স্নান সেরে সেজে ওঠা সালোয়ার কামিজ
কত দূরে খুলে রাখা চুলের বেণী
ওড়না পত পত ওড়ে, কান পেতে শুনি বেজে উঠলে দুল!

চন্দ্রগ্রহণ অস্বাভাবিক নয়
নুড়ি পাথরে গুল্মলতা থেকো নির্ভয় 
দু’চোখে পুড়ব বলে ছোঁবো একদিন 

বন্ধু মা, এদিকেই ফিরে থেকো
এই সত্য জ্যোতির্ময়- জেনো
এই রাখলাম হাত
বোতাম খুলে লিখে রেখ বুকে নক্ষত্রের নাম।
(পম্পা সেন রায়-কে)

অলক বিশ্বাস। উত্তর ২৪ পরগনা, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.