অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

আমার যাবার বেলায় - মোহাম্মদ ইলইয়াছ

By Ashram | প্রকাশের তারিখ October 1, 2020 | দেখা হয়েছে : 1043
আমার যাবার বেলায় - মোহাম্মদ ইলইয়াছ

মার বাগানে ফুটেছে বর্ষার ফুলদল
দিবস-রজনী সাজিয়েছি প্রকৃতির সদন
দেবদারুর উঁচু মাথায়  বিজয় নিশেন
দীর্ঘদিনের পরে আলোকিত এই ভুবন। 

আমার আকাশে উড়ছে  দিগন্তের পাখিরা
রাতের আপেক্ষায় কোটি কোটি নক্ষত্ররাজি
পুলক-আনন্দে ছুটছে মুক্ত প্রান্থ হাওয়ারা
দোল লেগেছে জীর্ণ পাতায় পাতায়। 

আমার হৃদয়ে রবীন্দ্রনাথের প্রেমগীতি
ক্লান্তহীন প্রাণের বীনায় বাসন্তী সুর-লয়
কাঙাল নয়নে উচ্ছ্বাসের অচেনা ঢেউ
বাঁধভাঙা নদীর জোয়ারে গোপন ইশারা। 

' আমার যাবার বেলায়' অপূর্ব আয়োজন
কেবল তোমাকে ডাকে, আলোক বিভা
আমিও আনন্দ-উৎসবে শরণ হই বার বার 
অথচ তোমার নেই স্বপ্নলোকের দর্শন। 

মোহাম্মদ ইলইয়াছ
কোম্পানীগঞ্জ,
নোয়াখালী,  বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.