এখন কবিতা লিখি অভিজ্ঞতার মাপকাঠিতে!
ঘাতপ্রতিঘাতের তাপ নিয়ে..
ভালবাসার পরশ নিয়ে...
আমার একপেশে হৃদয়ের কথায়!
এখন রাত কাটাই, না-পাওয়ার বেদনাকে সাথী করে!
অপূর্ণ ইচ্ছার আঘাত পেয়ে...
বিবেকের সুক্ষ্ণ দংশনের জ্বালায়.....
তুমিময় কবিতাকে আঁকড়ে!
এখন উদাসী হই পাখির গান শুনতে না পারার অব্যক্ততায়!
খাঁচার ভিতর অচিন পাখির নীরবতায়...
ঝরাপাতাদের অসহায়তায়.....
মনের জানালাপ্রান্তে দাঁড়িয়ে আকাশ-পানে চেয়ে!!!
বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ
অনুভূতি! - বিশ্বজিৎ কর
By Ashram |
প্রকাশের তারিখ August 10, 2023 |
দেখা হয়েছে : 692
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.