অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

কবিতার সহযাত্রী - নাদিম সিদ্দিকী

By Ashram | প্রকাশের তারিখ December 11, 2020 | দেখা হয়েছে : 897
কবিতার সহযাত্রী - নাদিম সিদ্দিকী

জীবনের কাছে প্রাপ্যতা চেয়ে পাইনি ব'লে-
পরাজিত প্রেমে আজো চাইবো না তোমায়
আজো স্মৃতির অধিক সত্যকে মেনে নিয়েছি ব'লে-
ফেরাবো না তোমায়, ফেরাবো না।

যদি সাধ হয় চ'লে যেও
দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি যা কিছু চেয়েছো তুমি
প্রভুত দাহনে যা-কিছু খুঁজো অলৌকিক শূন্যতায়;
ভালোবেসে যেখানেই রাখো বিশ্বাসী করতল,
আকণ্ঠ গ্লানিতে মিলাবে সব মেঘের দ্রাঘিমায়।

তবু মূর্তিমান মানুষের ভীড়ে মানুষ পাবে না কিছুই।

জীবনের কাছে প্রাপ্যতা চেয়ে পাইনি ব'লে-
আমার শোণিতে আজ জেগে থাক বিক্ষোভ
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে মিশে থাক মানুষের ঘাম
শব্দের প্লাবনে জেগে থাকা নির্জন ঢেউয়ে
কবিতার সবটুকু শুভ্রতা নিয়ে যাক মৌল ফাগুন।
তবু অপূর্ণ জীবন বিপ্লবের সহযাত্রী হোক ততোদিন
যতোদিন মানুষ কবিতার সহযাত্রী।

নাদিম সিদ্দিকী
নেত্রকোনা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.