ভুলিনি সেই রাতের কথা
বুলেটের আওয়াজ
দিকে দিকে জলপাই রঙের
গাড়ির আসা যাওয়া
খুঁজে খুঁজে তাজা প্রাণ
কেড়ে নেওয়ার উৎসব
ঘুম কেড়ে নেওয়া রাতে
স্বজন হারার হাহাকার
আতংকে আর ভয়ের মাঝেই
ভোর ঘনিয়ে এলো
এখনো ভেসে আসে সেই
রাতের দুঃসহ স্মৃতি
মুক্তিকামী মানুষ গুলো
লাশ হয়ে ঘরে ফেরে
স্বাধীন করো মুক্ত করো
সেদিনের সেই দাবি
চেয়ে দেখি তাদের রক্তের
দাগ বুকে নিয়ে আজ
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ
জ্বলজ্বল করে ওঠে।।
শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ
রক্তের দাগ -শুভ জিত দত্ত
By Ashram |
প্রকাশের তারিখ March 13, 2023 |
দেখা হয়েছে : 561
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.