অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সমূহ রোদনে পহর যাপন - মোহাম্মদ শহীদুল্লাহ

By Ashram | প্রকাশের তারিখ August 11, 2023 | দেখা হয়েছে : 861
সমূহ রোদনে পহর যাপন - মোহাম্মদ শহীদুল্লাহ

রে যায় চাঁদ
সরে যায় রোদ।

সবহরা আকাশের
শেষ চিলতে মেঘে ক্লান্তি
সরস অশ্রুপাত।

বিনিয়োগ যত
উপযোগ্য লাবন্যসুখের পসরায়,
ব্যাথাতুর দিগন্তকে ভারী করে রেখেছে,
অসমাপ্ত কাজগুলো সাজিয়ে রেখেছে--
বিষন্ন আলমিরায়।

চয়নে চয়নে আজন্ম রোদন
গুটিয়ে নিয়েছে কোকিলা,
সান্ত্বনার মশারী খাটিয়ে 
সুপাঠ্য দিবস-রাত
পালাক্রমে আসে,
অসম বিষয়াদীর পৃথিবীতে।  

মোহাম্মদ শহীদুল্লাহ
ময়মনসিংহ, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.