অটোয়া, সোমবার ২২ জুন, ২০২৬

আগুনজলে রোদের সিঁড়ি - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ December 23, 2019 | দেখা হয়েছে : 1277
আগুনজলে রোদের সিঁড়ি - মুতাকাব্বির মাসুদ

মার বাগানে ভোরের অস্ফুট শিশিরে
ঝুলে আছে একটা গোলাপ!
আগুনজলে রোদের সিঁড়ি বেয়ে কে যেনো
রক্তাক্ত করে গেলো!
নলখাগড়ায় বান্ধা আটচালা ঘর।
খড়ের আগুনে জ্বলে অন্তর জ্বলে জবার।
সেও রক্তাক্ত আজ!
অলক্ত পাপড়ির বিশুদ্ধ শিরায় আজ
মহব্বতী পোকার মরণ ডিম!
নিটোল বিপ্লবী তেজে- শেকড় দিয়েছে জীবন
তবুও বিবর্ণ পাতা হলুদে সাজায় নিজেকে
আমি বুঝিনা মানুষ কেন তার ভেতরের প্রজাপতি
গোলাপ হওয়ার আগেই হত্যা করে?

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.