অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

সিদ্ধেশ্বর হাটুই’র দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ September 13, 2020 | দেখা হয়েছে : 821
সিদ্ধেশ্বর হাটুই’র দু’টি কবিতা

প্রার্থনা
তুমি শান্ত হও.......শান্ত হও, অনেক দিয়েছো শিক্ষা
সময় এসেছে মানব জাতির নেওয়ার একটি দীক্ষা। 
তুমিই সবার উপরে মানবজাতি নয়,
উল্টো হলেই বারেবারে তুমি করেছো জীবন ক্ষয়।
প্রকৃতি তুমি বুঝিয়েছ আজ, মানবজাতি করছে 'কু`কাজ,
তাইতো তোমার ভয়ঙ্কর সাজ দেখিয়ে দিয়েছো আজ।
গ্রাম থেকে শহর প্রার্থনা কাতরময়,
অসহনীয় এ শাস্তি, কুড়ির বিপর্যয়।
সতর্ক হয়েছে আজকে মানুষ,
ফিরেছে তাদের ফেলে আসা হুঁশ।
শান্ত হও....শান্ত হও আর দেখিওনা ধ্বংসলিলা,
এবার থেকে খেলবে মানুষ প্রকৃতি প্রেমের খেলা। 

আমরা মানব আমরা শ্রেষ্ঠ, প্রকৃতি সর্ব্বশ্রেষ্ঠ,
তাহার উপরে হানলে আঘাত বাড়বে মোদের কষ্ট।
পৃথিবীর তাই আজ এ-কী হাল,
অর্থনীতিতে হয়েছে কাঙাল।
সর্ব্বশ্রেষ্ঠ দেখিয়েছে আজ ....
শ্রেষ্ঠরা আজ হারালো সমাজ।
বাস-ট্রেন বন্ধ, স্কুল বন্ধ, কারখানাবন্ধ, বন্ধ সিনেমা হল,
শ্রেষ্ঠ হয়েও পাচ্ছে মানুষ হাড়ে হাড়ে ফল। 
অবিশ্বাসী হয়েছে মানুষ আপন জনের কাছে,
নিজেদেরকে ভাবছে পাপী, ছোঁয়াচে ধরেছে পাছে।

প্রকৃতি তুমি সর্ব্বশ্রেষ্ঠ তুমিই মহান, 
আমরা তোমার অসহায় ছোট্ট ছোট্ট সন্তান।
তোমার যত্ন করলে মোদের বাড়ে জীবনমান,
পৃথিবী জুড়ে গাইবে এবার তোমার-ই জয়গান।
সঙ্কল্প করেছি লাগাবো গাছ, করব না আর 'কু`কাজ,
তোমার পায়ে মাথা ঠেকাই, পাবে না আর লাজ।
তোমার পাঠানো করোনা অস্ত্র নাও এবার তুলে,
আনন্দেতে বাঁচুক মানুষ তোমার শান্ত কোলে।
শান্ত হও...শান্ত হও.........
প্রকৃতি তুমি শান্ত হও।

ভেজাল
পৃথিবীটা আজ হয়েছে ভেজাল
ভেজাল সারাদেশ।
ভেজাল কখনো শেষ হবেনা,
করবে সকল শেষ।
ভেজাল করে ভেবেছে মানুষ 
জয় করবে সারাদেশ।
নিজেরাই হয়েছো খাঁটি ভেজাল
বোঝা যাচ্ছে বেশ।

আশাকে ভেজাল পোশাকে ভেজাল
ভেজাল চুল আর গালে,
দেখছি এখন রঙের বাহার
যাচ্ছি আসল ভুলে।
এক রোগের কেউ খাচ্ছে ঔষধ 
ধরছে অন্য রোগ,
মানুষের জন্য মানুষ আবার 
করছে যে রোগ ভোগ।

আটাও ভেজাল, চালেও ভেজাল
ভেজাল এখন সব্জি-দুধে ও তেলে,
সিমেন্ট- চুনেও মিশছে ভেজাল
একটু সুযোগ পেলে।
ভেজাল এখন নানান দ্রব্যে, 
ভেজাল এখন মদে
মদটা এখন লাগছে কাজে
অনেক মাতাল বধে।

রক্তও এখন হয়েছে ভেজাল,
ভেজাল প্রশাসন।
ভেজাল ভেজাল করতে করতে
ভেজাল হয়েছে মানুষের ঐ মন।
ঐ মন নিয়ে মানুষ এখন
করছে নানান খারাপ কাজ,
তাইতো তারা খুশি অনেক
পাচ্ছে না আর লাজ।
স্বার্থান্বেষী মানুষ এখন গড়ছে 
স্বার্থরক্ষার যন্ত্র,
দিনরাত তারা করছে যে- যপ্
মানুষ মারার মন্ত্র।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ


Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.