অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ও মেয়ে - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ December 19, 2021 | দেখা হয়েছে : 765
ও মেয়ে - মুতাকাব্বির মাসুদ

মেয়ে তুমি 
নিজে জ্বলে জ্বলে আর কত
আলো-আঁধারে 
অনিচ্ছায় নিবন্ধিত বাসর সাজাবে
অবিরাম জলের ফোঁটায় নিশীথ কাজলে 
সোনালি চোখের গ্রিলে কুমারী ওম রাখো
তোমার যৈবতী আলোর শেকড়ে
নিরুপম অহংকারী নিঃশ্বাসে-    
এবার জেগে ওঠো অনিরুদ্ধ সেই
শাশ্বত নারীর দীপ্ত সত্তায়
বেরিয়ে এসো অগুনিত দীপাবলির মিছিলে 
ভেঙ্গে ফেলো কোমল হাতে 
নকল সোনার বন্ধকী কাঁকন বৃত্ত ! 

১৯-১২-২০২১
মুতাকাব্বির মাসুদ 
শ্রীমঙ্গল, বাংলাদেশ 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.