মনা নামের একটি মেয়ে আমার কাছে আসে
নানান প্রশ্ন করতে সে বড়ই ভালোবাসে।
বছর পাচেঁর মেয়ে সে এক অনেক প্রশ্ন করে
হরেক কিছু জানার ইচ্ছে মনের ভেতর ঘোরে।
ব্যাঙ কেন লাফিয়ে চলে,কান কি নেয় চিলে?
গন্ডারের কেন একটি শিং, বাঘের মাথায় কোথায় শিং?
হাতির কেন নেই পা পাঁচটা,মানুষের কেন হয় না লেজটা?
চোখ কেন যায় উল্টে,মন কেন যায় পাল্টে?
বাবা কেন আমায় বকে, দাদা কেনইবা যায় রকে?
চোর কেন চুরি করে,পাখিরা কেন আকাশে উড়ে?
জেনেছে সে-রাজারা যেতেন রণে,এনিয়েও কত প্রশ্ন তার মনে।
বলি তাকে "তুই এবার থাম,প্রশ্ন শুনে ছুটে আমার ঘাম!"
বোঝাই তাকে "জানি না সব উত্তর,তবুও চাই তার প্রশ্নোত্তর।"
সে বলে-খাতায় তুমি কেন এসব হিজিবিজি লেখ?
লিখতে লিখতে আকাশপানে কেন তাকিয়ে দেখ?
বলতো-নেতারা কেন ভোট চায়, গায়ক কেন গান গায়?
ইংরেজী কেন হয় কঠিন,খেতে হয় কেন প্রোটিন?
আচ্ছ বলতো-দেশের কেন দৈন্যদশা, ড্রেনে কেন জন্মায় মশা?
প্রশ্নে করে মাথা ভোঁ ভোঁ, বলি "তোর প্রশ্ন এবার থামা
নইলে দেব কষে চড় বলবি তখন ওরে মামা!"
ছোট্ট মেয়ে হেসে বলে - উত্তর তবে জানতে মানা
প্রশ্ন করা আর যাবে না, তাই না মামা!
বলি না তাকে "অনেক কথার অনেক মানা জমা মন প্রান্তে
আমারও তো ইচ্ছে করে কত কিছু জানতে আর ভাঙ্গতে!"
প্রনব রুদ্র। মালদা
মনার জিজ্ঞাসা - প্রনব রুদ্র
By Ashram |
প্রকাশের তারিখ July 2, 2020 |
দেখা হয়েছে : 849
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.