ফিরে তাকাও
অনেক কিছু দেখতে পাবে
খুঁজে পেতে পারো
তোমার হারানো স্বপ্ন
ফিরে তাকাও
হয়তো দেখতে পাবে
তোমার ফেলে আসা
শৈশবের দিনগুলো
ফিরে তাকাও
হয়তো বুঝে নিতে পারো
এত দিনের না বোঝা
অনেক দুর্বোধ্যতা
ফিরে তাকাও
হয়তো ডেকে নিতে পারো
কাছে চলে আসা
তোমার জীবনের সময় ....
বিধান সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ
ফিরে তাকাও - বিধান সাহা
By Ashram |
প্রকাশের তারিখ May 3, 2021 |
দেখা হয়েছে : 936
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.