অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

বন্যার দুর্দশা - মাহফুজ ইমরান

By Ashram | প্রকাশের তারিখ July 28, 2020 | দেখা হয়েছে : 892
বন্যার দুর্দশা - মাহফুজ ইমরান

জ মানুষের ভোগান্তি
অসীম দুঃখ চরম ক্ষতি
কে শোনে কার দুঃখের গল্প
সবাই তো দিশেহারা ক্ষতি গ্রস্থ।
ঘর বাড়ি ডুবে সারা
রাস্তা ঘাট দোকানপাট
শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালো জলাশয়
সবি তো বাস্তুহারা কোথা যাই?
মাথা গুজবার ঠাঁই নাই
ভেলায় ভাসি
যাযাবর হয়ে ঘুরি
দেশ হতে দেশান্তরে ছুটছি।
বিশুদ্ধ পানি নাই পিপাসাক্ত
চুল্লিতে আগুন নাই
পেটে ভাত নাই
দুঃখের দ্বহন দাউদাউ করে জ্বলে।
মাতা পিতা ভাই বোন
ছেলে মেয়ে গিন্নি
কচিকাঁচা বুড়ো
হাঁস মুরগির গরু ছাগল নিয়ে কোথা যাই?
বিষিয়ে তুলছে জীবন
নাই কোন ভাবনার সৃজন
মহামারীর চেয়েও ভয়ঙ্কর দুর্দশা আজ!
ধান পাট তরিতরকারি শস্যদানা সব তলিয়ে গেছে খাদ্যের সংকটে মানুষ
অভাব গ্ৰস্থ দেশ। 

মাহফুজ ইমরান। বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.